দক্ষ মানব সম্পদ, সুশিক্ষিত জাতি, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয় ০১/০১/১৯৭৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অবদান রেখে আসছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুন্দর চিন্তার চলমান বাহনে আমি অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে যাঁরা বিদ্যালয়ের কল্যানের সাথে জড়িত তাদেরকে এবং অভিভাবক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বর্তমান বিশ্ব এখন প্রযুক্তি নির্ভর। আধুনিক তথ্য প্রযুক্তির অত্যাধুনিক ধারায় আমরাও পিছিয়ে নেই। বর্তমান সরকারের সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও প্রত্যয়ী। কাঙ্খিতমানের নৈতিক গুণাবলি সম্পন্ন আদর্শ ও যোগ্য মানুষ তৈরিই আমাদের মূল লক্ষ্য।